নিজস্ব দাঁড়িপাল্লা
- মোহাইমেন নির্ঝর
কেউ এখন অবরুদ্ধ নয়।
নিরর্থক কিছু সময়হীনতা এভাবেই সম্মিলিত পরিকল্পনার আয়ত্তাধীন।
আমরা হয়তো টের পাইনি সৃষ্টির অন্যপ্রান্তে সমান্তরাল আরও নূতন সৃষ্টি; গভীরতার অন্যপ্রান্তে প্রগাঢ় নিরবিচ্ছিন্ন জীবন।
অতএব পরাধীনতার গল্প যদি তাই দীর্ঘতর হয়, জানবেন, প্রাত্যহিক যে দাঁড়িপাল্লায় মেপে আসছি ইতঃস্ত শ্বাস, রুদ্ধ হবে অপার বিস্ময় অপার্থিব নীলে ;
নিঃস্ব হবে অখণ্ডতার নির্মম আড়ালে . . . ।।
১৭-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।